মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের আইহাই রাহি এলাকায় স্থানীয় জামায়াতের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা,উন্নয়ন ও সম্ভবনা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন রাজশাহী–১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো জানা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত বক্তারা এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন
