জুয়েল
রংপুর
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপির মমিনপুর দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ইং সালে। একসময় বেশ সুনাম ছিল এই মাদ্রাসার।প্রতিষ্ঠালগ্নে সভাপতি ছিলেন মৃত জমির উদ্দিন প্রামানিক। বর্তমান সভাপতি জমিরউদ্দীন পরিবারের ফজলার রহমান। কালের বিবর্তনে প্রতিষ্ঠান প্রধান পরিবর্তন হলেও সভাপতি পরিবর্তন হয়নি।প্রতিষ্ঠানের নামে আবাদি জমিও রয়েছে প্রায় তিন একর। বিভিন্ন সময়ে শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে সভাপতি এছাড়াও মাদ্রাসার নামের ফসলি জমিও সভাপতির আওতায়। ছাত্র-ছাত্রী নেই প্রতিষ্ঠান কিভাবে চলে প্রশ্ন করলে প্রতিষ্ঠান প্রধান মোকছেদুল ইসলাম বলেন, প্রতি বছর ঠিক দাখিল পরীক্ষার পূর্ব মূহুর্তে আমি অন্য প্রতিষ্ঠান থেকে ৫/৬জন ছাত্র-ছাত্রী নিয়ে এসে পরীক্ষায় অংশ গ্রহণ করাই এভাবেই টিকিয়ে রেখেছি, ১১জন শিক্ষক ও ২জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে। বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে চলতি বছর পর্যন্ত সময় বেধে দিয়েছে ছাত্র-ছাত্রী সংগ্রহে। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন।
