মোঃ ইমরুল আহসান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ কর্তৃক প্রকাশিত জার্নাল ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস এন্ড হিউম্যানিটিজ’’ এর ৩৫তম সংখ্যার অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ দুপুর ১২:৩০ টায় চবি উপাচার্য দপ্তরে উক্ত জার্নালের ওয়েবসাইট পরিদর্শনের মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় উক্ত জার্নালের নির্বাহী সম্পাদক চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, সম্পাদনা পর্ষদের সদস্য চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.ন.ম. আবদুল মাবুদ, দর্শন বিভাগের প্রফেসর ড. এফ. এম. এনায়েত হোসেন এবং সংষ্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নাল অব্ আর্টস এন্ড হিউম্যানিটিজ’’ এর ৩৫ তম সংখ্যার অনলাইন ভার্সন অনলাইনে আপলোড করায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, সম্পাদনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ কর্তৃক প্রকাশিত ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস এন্ড হিউম্যানিটিজ’’ জার্নাল এ ৩৫তম সংখ্যায় ইতিহাস, ভাষা ও সাহিত্য, নাট্যকলা ও চারুকলা এবং ধর্মতত্ত্ব ও দর্শনের নানাবিধ বিষয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় রচিত মোট ২০টি প্রবন্ধ স্থান পেয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *