পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে পাঠপুস্তক বিতরণ ও বই উৎসব-২০২৪ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও সভাপতি পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়, পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন কল্পে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদানসহ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য অফিসারবৃন্দ এবং পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
