হোসেন আলী
গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ঘাস পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে জীম বেগম (২৪) ও তার ভাগনী উর্মিলা আক্তারের (১১) মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জীম বেগম ওই গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী ও উর্মিলা আক্তার একই গ্রামের রহুল আমিনের মেয়ে। তারা সম্পর্কে মামী ও ভাগনী।
স্বজনরা জানায়, ওই সময় জীম বেগম বাড়ির পাশের রাজুর পুকুরে ঘাস ধৌত করতে গিয়ে উরমিলা আক্তার পানিতে ডুবে যায়। এসময় শিশুটিকে উদ্ধার করতে জীব বেগম পানিতে লাফ দেয়। এসময় দুজনে হাবুডবু খেতে থাকে। আশপাশ লোকজন ঘটনাটি টের পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসে খরব দিলে ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরবর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জীম বেগম ও উর্মিলা খাতুন মারা যায়।
এ তথ্য নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুর রশিদ মণ্ডল বলেন, এই ঘটনাটি অত্যান্ত বেদনাদায়ক।
এ ব্যাপারে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার রায় বলেন, এ ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীম ও উর্মিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তারা মারা যায়।
