উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা সাহিত্য মেলা, জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, আব্দুল হাই, কবি সোহরাব পাশা, আলম মাহবুব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ।
