মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরীপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউ,এন,ও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর রবিবার ২০২৪ ইং সকাল ১১ঃ০০ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে এ মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত নতুন অফিসার ইনচার্জ (ওসি)মীর্জা মাযহারুল আনোয়ার,উপজেলা প্রকৌশলী অসিত বরন দেব, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ: মাওলানা,মোঃ রুকন উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম,
৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান,গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব সহ মিডিয়ার কর্মীরা। ,
এছাড়াও উক্ত সভায় আরো উপস্হিত ছিল ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গ।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জোরদারের বিষয়ে মতামত দেন বক্তারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *