মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

গৌরীপুর উপজেলা ও পৌর বি এন পি এবং তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী,বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বন্যাকবলিত এলাকায় নিহত এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ ইং প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি গৌরীপুর হারুন পার্কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিকাল ৫ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রার্থী জননেতা আহমেদ তায়েবুর রহমান হিরণ, সিনিয়র সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি,সাবেক যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বি এন পি, সাবেক আহ্বায়ক গৌরীপুর উপজেলা বিএনপি,সাবেক সফল চেয়ারম্যান গৌরীপুর উপজেলা পরিষদ।
প্রধান অতিথির বক্তবে তিনি বলেন বি এন পি দল মানুষের মৌলিক অধিকার রক্ষা,বাক স্বাধীনতা রক্ষা এবং জন গণের সকল বিপদ আপদে পাশে থাকে।
এ সময় অনুষ্ঠানে উপস্হিত সকলের সম্মতিক্রমে বানভাসিদের জন্য নগদ টাকা কালেকশন করে একটি ফান্ড গঠন করা হয়।

অনুষ্ঠানে বি এন পি তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *