মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের ক্যাম্প মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতির জন্য পরীক্ষায় অংশ নেওয়া সদস্যদের মাঠ কার্যক্রম মূল্যায়ন করা হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে ক্যাম্প পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। এ সময় তিনি পরীক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাদারীপুর মোঃ শেখ সাব্বির হোসেন এবং রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স, গোপালগঞ্জ মোঃ বশীর আল হেলাল।
পুলিশ সুপারসহ পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্যরা পরীক্ষার্থীদের প্রদর্শিত কার্যক্রম পরিদর্শন করেন। পরে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার নির্ধারিত কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্প মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *