মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

ঈদুল আজহায় গোপালগঞ্জে চাহিদা বেড়েছে খাটিয়া, হোগলা ও খড়ের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এর বিক্রি চলছে। বিক্রেতারা বলছেন, এ বছর তেঁতুল গাছের খাটিয়ার কদর বেড়েছে সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় খাটিয়া বিক্রি হয়েছে দ্বিগুণ।

খাটিয়ার পাশাপাশি বিক্রি বেড়েছে হোগলা প্লাস্টিকের চট ও খড়কুটোর। গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন স্থানে খাটিয়া, খড় ও হোগলার পসরা বসিয়েছেন বিক্রেতারা। জানতে চাইলে বিক্রেতা তুহিন সরদার জানান ,  গত কোরবানির ঈদের চাইতে এ বছর দ্বিগুণ বিক্রি হয়েছে তাদের । ২৫০ খাটিয়া এনেছিলেন বিক্রির জন্য। আজ সকালের দিকে মাত্র ২০ টির মতো ছিল তার কাছে, বাকি সবই বিক্রি হয়ে গেছে। ক্রেতা মো ঃশাহাবুদ্দিন সুজা বলেন, ‘কোরবানির পশু কাটাকাটি করতে খাটিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এটি না হলে পশুর মাংস ও হাড্ডি কাটাকাটি করা সম্ভব হয় না। তাই বিক্রেতারা যে দাম চাচ্ছে তা দিয়েই কিনতে হচ্ছে।’বিক্রেতারা জানান, আকার ভেদে একেকটি খাটিয়া ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *