মোহাম্মদ আজাদ মিয়া
সদর প্রতিনিধি
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা, সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি সাঁওতালদের বাপ দাদার জমিন ফেরত ও সংবিধানিক অধিকার দাবি আদায়ে বাংলাদেশের সকল আদিবাসী এক হওয়ার আহ্বান । ওরাও ,মাল, পাহাড়ি মাহালী গারো, চাকমা ,মণিপুরী ,খাসিয়া সহ পঞ্চাশটির বেশি আদিবাসী জাতিসত্তা পাহাড়েও সমতলে বসবাস করে। বাংলাদেশের নাগরিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে সাঁওতাল সম্প্রদায় সহ বিভিন্ন জাতি গোষ্ঠী। কিন্তু স্বাধীন এদেশে এখনো তারা আদিবাসী স্বীকৃতি পায়নি। আদিবাসী জাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষা নেই তেমন কোন রাষ্ট্রীয় উদ্যোগ। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের ভাষা সাংস্কৃতি ও ঐতিহ্য।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মে ১৮৪২.৩০ একর জমিতে দীর্ঘদিন যাবত আদিবাসী সাঁওতাল সম্প্রদয় বসবাস করত । পৈত্রিক সম্প্রতিক ফেরত এর দাবিতে আন্দোলন গড়ে তোলে অতিসত্বর তাদের পৈত্রিক সম্পত্তি ফেরত প্রদানের জোড় দাবি জানিয়েছেন আদিবাসীরা।
