মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন হামিন্দপুর
অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-০৩, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (কৈপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ আঃ রাজ্জাক (৫২) এর বসত বাড়ির সামনে নলডাঙ্গা হইতে সাদুল্লাপুর গামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে ধৃত ০১নং আসামী মোঃ আনোয়ার হোসেন দুলাল (২৪) এর পিঠে বহনরত একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর হইতে সর্বমোট ৬.৪০০ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা এবং ০১টি মটর সাইকেল জব্দসহ ০২ (দুই) জন কুখ্যাত মাদক কারবারী ১। মোঃ আনোয়ার হোসেন দুলাল (২৪),

পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ দুলালী বেগম গ্রাম-কুরুষা-ফেরুষা, ইউপি- বালারহাট, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ধৃত আসামী ০২। জিয়াউর (৪০), পিতা-মৃত শাহার আলী, মাতা-আসুরা বেগম, গ্রাম-জগজীবন, ইউপি সাদ্দারগাঁ,

থানা-পীরগাছা, জেলা-রংপুরদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *