মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

বিএনপির যুগ্ম মহাসচিব ময়মনসিংহ -১( হালুয়াঘাট- ধোবাউড়া) আসনের গণ মানুষের নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,পরিবহনের সেক্টরে চাঁদাবাজির কারণে যাত্রীদের সেবা ব্যাহত হয়। চাঁদাবাজির কারণে পরিবহনের ভাড়া বৃদ্ধি পায়,এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে । বর্তমানে আমরা যেহেতু রাষ্ট্র সংস্কারের দিকে এগোচ্ছি সব সেক্টরেই পরিবর্তন দরকার। গণমাধ্যম, পরিবহন সেক্টর, প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ, রাজনীতি, সব জায়গাতেই দ্রুত সংস্কার দরকার। অন্তবর্তীকালীন সরকার ও সংস্কার চাচ্ছে, আমরাও তাই চাই। সংস্কারের মাধ্যমে আমরা আধুনিক এবং জনগণের কাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটা গড়ে তুলবো সকলকে নিয়ে অদ্য সোমবার (২৬ আগষ্ট) ময়মনসিংহের স্থানীয় একটি প্রেসক্লাবে একাংশ সাংবাদিকদের নিয়ে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত যে ভাড়া, এবং পরিবহন মালিক শ্রমিক প্রশাসন এবং যাত্রীদের সমন্বয়ে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। এখন যে ভাড়াটা নেওয়া হচ্ছে সেটা অযৌক্তিক, এটা পরিবর্তন করা দরকার। এর আগে এ প্রেসক্লাবে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর আগমনে ময়মনসিংহের একাংশ সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *