স্থানীয় প্রতিনিধি
২৫ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ (৮মে, ২০২৩ খ্রিষ্টাব্দ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার পিতৃপুরুষদের ভিটা রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, খুলনার সহযোগিতায় এবং রূপসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী অনুষ্ঠানে রবীন্দ্র অনুরাগীসহ সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
