কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী চর বামনের চর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ তারা মিয়া (৫২) ‘কে ২৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের আরো একটি চৌকস টিম একই তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭.৪৫ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের রসুলপুর গুচ্ছ গ্রাম থেকে জামালপুর জেলার শাহাপুর সদর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ওসমান শেখ @নিশাদ (২৫)’কে ১০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *