২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুড়িগ্রাম জেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু সহ কুড়িগ্রাম জেলার
সুধীবৃন্দ।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কুড়িগ্রাম সদর ও ভুরুংগামারী থানার মধ্যে আজকের উদ্বোধনী উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয়।
