মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি, বেলা ১১ টায় জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো “এআরটি ম্যারাথন প্রতিযোগিতা-২০২৪” । ম্যারাথন প্রতিযোগিতাটি মোট চারটি গ্রুপ অনুযায়ী সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ-৭ম, ‘খ’ গ্রুপে ৮ম-৯ম এবং ‘গ’ গ্রুপে ১০ম, এসএসসি-২০২৪ ও প্রাক্তন শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। এআরটি ম্যারাথন প্রতিযোগিতায় সর্বশেষ আকর্ষণ ছিল ‘ঘ’ গ্রুপে শিক্ষক-স্টাফগণের অংশগ্রহণ।
প্রতিটি গ্রুপ থেকে ৩জন করে এবং শুধু ‘ঘ’ গ্রুপ থেকে ৪ জনসহ মোট ১৩ জন বিজয়ীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে একটি করে সাধারণ মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন স্কুল একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে উক্ত “এআরটি ম্যারাথন প্রতিযোগিতা-২০২৪” ফিতা কেটে উদ্বোধন করেন কালাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। সেই সময় উপস্থিত ছিলেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ জুয়েল হোসেন, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক সায়িম প্রমুখ।
