লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক ১০ম গ্রেড ব্যস্তবায়ন পরিষদের আয়োজনে ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে “সহকারী শিক্ষকদের ১০ম গ্রেট ন্যায্য অধিকার “নায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের ১০ম
গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা
করে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি চলাকালে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ন্যায্য অধিকার তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ, প্রাথমিক সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, কালাই উপজেলা সমন্বয়ক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ শিক্ষক জুলজালাল , কালাই উপজেলা সমন্বয়ক সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ রনি, উপজেলা সমন্বয়ক সহকারি শিক্ষক এনামুল হক, সহকারি শিক্ষক আব্দুল
হাকিম, উপজেলা সমন্বয়ক ১০ম গ্রেড ব্যস্ত বায়ন পরিষদ সহকারি শিক্ষক সাবুল হক,সহকারী শিক্ষক সাদিকুল ও সহকারি শিক্ষক নাজনীন আক্তার সহ আরো অনেকে। বক্তব্য শেষ শিক্ষকগণ উপজেলানির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানকে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উল্লেখিত উপজেলার সরকারি শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
