লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে কালাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এর কার্যালয়ের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ২৭ শে মে ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) কালাই ইফতেকার রহমানের সভাপতিত্বে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি “এ প্রতিবেদন সামনে রেখে ভূমি মেলা (২০২৫) বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান বক্তব্যের মাধ্যমে প্রত্যেক জমির মালিক কে জুমির কর পরিশোধ করার কথা বলেন সময় মত জমির খাজনা পরিশোধ না করলে একদিন নিজের কাঁধে বোঝা হয়ে দাঁড়াবে। কর পরিশোধের সুপরামর্শ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার ও কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান সহ আরো অনেকে।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাঁচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কোন উপস্থিত ছিলেন। পরিশেষে উক্ত সভার সভাপতি এসিল্যান্ড উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।
