লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রা, কাঁটাহার,শমশিরা
বালা খুর, দাউদিয়া ও আশুরাইল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৪ শে আগস্ট ২০২৪শনিবার বিকাল সাড়ে তিনটায় শম শিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
শমসিরা ওয়ার্ড বিএনপির নেতা পান্না চৌধুরীর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনায় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী দল-বিএনপি’র দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় সাবেক ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলেক উদ্দিন ও আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাত্রা ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম। এছাড়াও ওয়ার্ড বিএনপি’র নেত্রবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের করুণ চিত্র তুলে ধরে ধরে বলেন নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা এবং দেশের সকল ব্যবস্থাপনা ধ্বংস করার জন্য শেখ হাসিনার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় মাত্রায় ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।
