লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১ (পহেলা) ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,রাজনৈতিক নেত্রবৃন্দ, জনপ্রতিনিধি ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ইউএনও শামীমা আক্তার জাহান উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আল মামুন মিয়া। তিনি অত্র উপজেলার সার্বিক উন্নয়ন করার লক্ষে সকলের কাছে সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করেন। এরপর অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদা নাজনীন ডেইজী, উপজেলা ইঞ্জিনিয়ার সুমন কুমার দেবনাথ, কালাই থানা তদন্ত (ওসি) ইন্সপেক্টর শ্রী দেবেন্দ্রনাথ সিংহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালাই উপজেলা শাখা বিএনপি’র আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ,ও উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও সাংবাদিক নুর নাহিদ। সার ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল করিম ও হুমায়ুন তালুকদার সহ আরো অনেকে। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সবাইকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *