জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাবেক সদস্য মোজাফ্ফর হোসেন তালুকদার এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এফতাদুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন. জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ সভাপতি মো.আনিছুর রহমান তালুকদার.সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু. বিজ্ঞ এপিপি ও জেলা আইনজীবী ফোরামের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এ্যাড: হারুনুর রশিদ. বিজ্ঞ এপিপি ও জেলা আইনজীবী সমিতির প্রচার.প্রকাশনা. লাইব্রেরী সম্পাদক এ্যাড: রুহুল আমিন ফারুক. কালাই থানা বিএনপির সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সবুর, কালাই থানা বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মামুনুর রশিদ, থানা বিএনপির নেতা আমিনুর রহমান বুলু মহিলা দলের নেত্রী হ্যাপিসহ আরো অনেকেই।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের নেতা কর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গ ও সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
