মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কালাই থানার আয়োজনে বিকেল ৫ টায় উদয়পুর ইউনিয়নের মোসলেমগন্জ বাজারে পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা পুলিশ সুপার এম এ ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওয়াসিম আলী বারী, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, সেক্রেটারি আব্দুল আলিম, জেলা শুরা সদস্য মওলানা নুরুজ্জামান সরকার, সাবেক উদয়পুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মো রকিব উদ্দিনসহ আরো অনেকে।
এসময় উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশে রুপান্তরের দৃঢ় বাসনা পোষণ করেন। দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপামর জনতাকে মমত্ববোধের মাধ্যমে পুলিশী সেবা প্রদান করার আশ্বাস প্রদান করেন। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশকে নতুন রূপে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। জয়পুরহাট পুলিশকে জনসেবার রোল মডেল হিসেবে অনন্য নজীর সৃষ্টির আশাবাদ ব্যক্ত করে লুট হওয়া অস্ত্রের সন্ধানে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *