লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের বাখড়া গ্রামের কছিমদ্দিন ফকির এর বাড়িতে ২৫ শে অক্টোবর ২০২৪ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ডাকাতির ঘটনা ঘটেছে। উক্ত কছিমদ্দিন ফকিরের পারিবারিক সূত্রে জানা গেছে তার বড় ছেলে গোলাম মোস্তফার স্ত্রী রিফাত জাহান ঘরের দরজা খুলে প্রকৃতির ডাকে বাইরে বের হলে বাড়ির ভিতরে ওত পেতে থাকা ডাকাত দলের লোকজন এসে তার হাত-পা বাধার পর তার স্বামীর ঘরে ঢুকে স্বামী গোলাম মোস্তফাকে ধারালো বড় ছোরা দিয়ে মাথায় আঘাত করে এবং বুক ও পেটের উপরে হামলা চালায়। গোলাম মোস্তফার বাবা, মা, তার ছেলে মেয়ে ও ছোট ভাই এবং তার স্ত্রীকে অর্থাৎ সবার হাত-পা বাধার পর ঘরের টাঙ্গানো মশারি ছিরে সকলের মুখে ভিতরে দিয়ে সবাইকে বেধরক মারপিট করেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখিত কচিমদ্দিন ফকিরের বাড়ি থেকে টিভি, ল্যাপটপ, ফ্রিজ, সারা বছরের খাবার চাল, বাক্সে তুলে রাখা দামি শাড়ি, কম্বল, গায়ের জামা কাপড়, সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণের জিনিসপত্র, বিদেশি বড় ৪টি গরু, নগদ প্রায় ৫ লক্ষাধিক টাকা লুটপাট করে ডাকাত দল পালিয়েছে। এ ব্যাপারে এলাকায় আতঙ্ক ও চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ডাকাতি হওয়ার বিষয়ে কছিম উদ্দিন ফকির বাদী হয়ে কালাই থানায় একটি ডাকাতি মামলা রুজু করেছেন।উক্ত ঘটনা কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন এর কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *