লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট জেলা পরিষদের সহযোগিতায় এবং বাস্তবায়নে জয়পুরহাট জেলা খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান তামিম ও তার দল ২৯ শে জুলাই ২০২৫ সকাল ১১ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আমার চোখে জুলাই বিপ্লব ও ভোট গণনা প্রক্রিয়া সহজকি করণ নাট্যশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলার কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই কাকলি শিশু নিকেতন ও সদয় উচ্চ বিদ্যালয় ও কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উক্ত নাট্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ভোট কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে ছিল জয়পুরহাট জেলা খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোট কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি ভোট প্রদান, ভোটগ্রহণ, ভোট গণনার পর ভোটের ফলাফল ঘোষণা নিয়ে গন্ডগোল, ঝগড়া ফ্যাছাদ,বিশৃঙ্খলা করার দৃশ্য দেখানো হয়েছে । এরপর সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান, ভোট গ্রহণ, ভোট
গণনা করে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। কোথাও কোন এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটি ভোটকেন্দ্রে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট হাওয়াই সবাই খুবই আনন্দিত। এখানে মূলত ভোট কেন্দ্রের যাবতীয় কার্যক্রম নাট্যশালার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে।
ভোটের ফলাফল ঘোষণার পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কলাই জনাব ইফতেকার রহমান তিনি বক্তব্যের মাধ্যমে বলেন ভোটার হয়ে দেশের নাগরিক হিসেবে ভোট দিতে কেহ অবহেলা করবেন না। ভোট দেওয়ার অধিকার সকলেরই রয়েছে একথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন।সমাপনী বক্তব্য রাখেন অত্র নাট্যশালা অনুষ্ঠানের সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান মহোদয় তিনি বলেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এ কথার সাথে যোগ করে বলেন আমার ভোট আমি দিব, ভোট দিব যোগ্য ব্যক্তিকে। রাজনীতি বিষয়ে বলেন রাজনীতি করতে হলে জানতে হবে। জানার জন্য রাজনীতি বই, পৌরনীতি ও অর্থনীতি বই পড়তে হবে এর বিকল্প নেই। বাল্যবিবাহ করতে না বলেছেন এবং ১৮ বছরের আগে বিয়ে নয় শিক্ষিত ও যোগ্য হওয়ার কথা বলিয়ে সবাইকে সুন্দরভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে উল্লেখিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *