লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলায় ধূমপান, তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী তথা যুব সম্প্রদায়কে মাদকের হাত থেকে রক্ষা করে মাদকের কুফল সম্পর্কে সামাজিক জনসচেতনতামূলক অত্র প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল, মাদকদ্রব্যে ব্যবহারের ক্ষতির দিকগুলো তুলে ধরে বক্তব্যের মাধ্যমে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালয় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান মাদকদ্রব্য ব্যবহারে শিক্ষার্থীদের উপরে প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ তিনি মাদকদ্রব্য ব্যবহারের ফলাফল প্রসঙ্গে প্রশিক্ষণ দেন। কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন তিনি মাদকদ্রব্য গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ নাজনীন ডেইজী। মাদক দ্রব্য গ্রহণের ফলে স্বাস্থ্যের কি ধরনের ক্ষতি হয় সেদিক তুলে ধরে তিনি প্রশিক্ষণ প্রদান করেন। উল্লেখিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
