লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৭ ই মে ২০২৫ শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, গ্রাম আদালত বিষয়ক ১৭ ই মে হতে ১৮ ই মে পর্যন্ত(২ ব্যাপী দিন)গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি বক্তব্যের মাধ্যমে বলেন সঠিক বিচারের কাগজ পত্র অনুযায়ী তাকে সার্বিক সহযোগিতা করার কথা বলিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তার বক্তব্য শেষ করেন।
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, বাংলাদেশে গ্রাম আদালত উপজেলা কো-অডিনেটর বাদল চন্দ্র রায়, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন।
উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ছিলেন অত্র উপজেলার সদস্যগণ।
