লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ইং নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে উৎপাদিত ফসলে সুষম সার ও পরিমিত কীটনাশক ব্যবহার বিষয়ক কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি মাত্রাধিক সার ও কীটনাশক ব্যবহারে ফসলের ও মানুষের যেসব ক্ষতি হওয়ার সম্ভাবনা সেই দিকগুলো তুলে ধরেন এছাড়াও বলেন আলু চাষে সারের তেমন কোন সমস্যা হবে না একথা বলিয়ে প্রধান অতিথি মহোদয় বক্তব্য শেষ করেন। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও কালাই উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ তিনি ফসলের বিভিন্ন রোগের প্রতিকার বিষয়ে আপ্রাণ চেষ্টা করার কথা বলিয়ে স্বাগত বক্তব্য শেষ করেন। প্রশিক্ষক হিসেবে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল সাকিব ও উপজেলা উপ – সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজরুল আলম। অত্র উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
