লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
১৭ ই সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলার সকল প্রেসক্লাবের সাংবাদিকগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সর্বপ্রথম পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় । পরিচয় পর্বের পর নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন এলাকার সমস্যার কথা জানতে চাইলে এতে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সহ আরো অনেকে। সমস্যার কথাগুলো ইউ এন ও মনোযোগের সাথে শোনার পর তিনি বলেন এলাকার সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চালিয়ে যাব এবং এলাকায় উন্নয়নের সম্ভাবনার বিষয়ে প্রান খুলে সাংবাদিক বৃন্দের সাথে আলোচনা করেন এবং এলাকায় উন্নয়নের স্বার্থে
সকল সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষনা করেন। সভা শেষে কালাই মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নব যোগদানকারী ইউএনও কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় উপজেলার সকল প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *