লুৎফর রহমান
স্টাপ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ই মার্চ ২০২৪ শুক্রবার সকাল ১০টায় নারী সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভা যাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিবটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বস্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মাহতামিম, কালাই থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার সেলপ খাতিজা খাতুন, মাদাই নুর মহিলা উন্নয়ন সমিতির সভাপতি নাসিমা খানম ও সাংবাদিক সামিউল হক। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কর্মচারী, উপজেলা বিভিন্ন এলাকার মহিলা সমিতির নারী সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনি বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় নারীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। একথা বলে তিনি আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক আতাউর রহমান।
