লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ও বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর ১১ আগষ্ট ২০২৫ সোমবার সকাল ১০ টায় মাত্রাই ইউনিয়নের কুসুমসারা ও সাঁতার গ্রামের মাঝখানে কান মনা হারাবতি খালে মাছের জন্য বিশাল ক্ষতিকর অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। অত্র সাঁতার গ্রাম থেকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট হাটে অভিযান চালিয়ে অবৈধ ৫ টি চায়না দুয়ারি জাল আটক করে উপজেলা মৎস্য অধিদপ্তরে এনে উক্ত অফিসের সামনে আগুন দিয়ে পোড়ানো হয়। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মোহতামিম তৌহিদা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সার্বিক অভিযানে সহযোগিতায় ছিলেন কালাই থানা পুলিশ।
