কপিলমুনি প্রতিনিধি
খুলনা-৬, পাইকগাছা-কয়রার এমপি মোঃ রশীদুজ্জামান কপিলমুনি কপিলেশ্বরী কালী মন্দির উন্নয়নে ২ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে কৃতঞ্জতা প্রকাশ করেছেন সনাতনী সম্প্রদায় ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর/নগদ অর্থ) প্রকল্প বাস্তবায়ন কর্মসূচীর আওয়াতায় এ বরাদ্ধ দেওয়া হয়েছে। পরিচালনা কমিটির সেক্রেটারী পবিত্র কুমার বিশ্বাস, সদস্য হিমাদ্রী শেখর দে, বিপ্লব সাধু ও পুরোহিত লিটন ব্যানার্জীকে উক্ত প্রকল্প কৃর্তক বরাদ্ধকৃত টাকা মন্দির উন্নয়ন কাজে ব্যয় এর জন্য তদারকির অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে কপিলমুনি কপিলেশ্বরী কালী মন্দিরে উক্ত অর্থ বরাদ্ধের জন্য এমপি রশীদুজ্জামানকে অভিনন্দন জানিয়ে কৃতঞ্জতা প্রকাশ করেছেন, মন্দির পরিচালনা পরিষদের সভাপতি চম্পক কুমার পাল, সহ-সভাপতি সাধন কুমার ভদ্র, রামপ্রসাদ পাল, কোষাধক্ষ্য দেবব্রত সাধু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রামপ্রসাদ সাধুসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
