মোঃ ইমরুল আহসান
ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গাম্বিয়া সরকার রোহিঙ্গা গণহত্যার যে বিচার দিয়েছে সে বিচার প্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে।
মতবিনিময় কালে রোহিঙ্গা প্রতিনিধি দল ওআইসির মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা ,রোহিঙ্গা গণহত্যার বিচার সম্পন্ন সহ বিভিন্ন দাবি তুলে ধরে ।
ওআইসি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
