শামীম তালুকদার,
নেত্রকোণা

খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও শ্মশানঘাটের পাশে রবিবার (২৮ মে) সকালের দিকে গাছের নীচ থেকে এক অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, আনুমানিক সকাল ৬ ঘটিকার দিকে অজ্ঞাত মহিলার লাশ পড়ে থাকতে দেখেন স্হানীয় লোকজন। পরে পুলিশ কে অবগত করা হয়। স্হানীয় লোকজনের মধ্যে অনেকেই বলেন, মহিলা মাঝে মধ্যে গাছের নীচে বসে থাকত।আবার কেউ কেউ বলেন,উনি পাগল প্রকৃতির মহিলা ছিলেন। মহিলার পরিচয় সংক্রান্ত কোন তথ্য স্হানীয় কেউ জানেন না।
এ প্রসঙ্গে খালিয়াজুড়ি থানার উপ-পরিদর্শক (এস আই)আকিকুল ইসলাম অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
খবর পেয়ে উর্ধ্বতন কতৃপক্ষ ঘটনাস্থলে আসেন। তিনি জানান,মৃতের পরিচয় ও ঘটনার মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *