আরিফ রববানী

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথ যোদ্ধা,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে আহ্বায়ক ও মোঃ জসীম উদ্দীন কে সদস্যসচিব করা হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত এ আহ্বায়ক কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সেলিম বালা,যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন,এডভোকেট মিজানুর রহমান আকন্দ, মনজুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নূরুল ইসলাম,সিনিয়র সদস্য সচিব ইন্জিঃ শহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিবগন হচ্ছেন মোঃ মোজাম্মেল হক,খন্দকার সুফি আব্দুল্লাহ,মোঃ মাসুদ রানা,রাজন আহমদ ও আতিকুর রহমান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নবগঠিত কমিটির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম কমিটি পাওয়ার পর এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে গণঅভ্যুত্থানে আমাদের যে সকল তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছিলো, তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *