সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আকস্মিক মারামারিতে নিহত শিপুল সরকারের অসহায় পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী।

তিনি এ হত্যা মামলার তিন আসামি যথাক্রমে সাতাব উদ্দিন ওরফে সাতু সরকার, ওয়াসিম ও ঝিনুককে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেন এবং আদালতে সোপর্দ করেন। ওই মামলার বাকি আসামি যারা আছে ওরা শিপুলের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই অভিযোগের ভিত্তিতে ওসি তাদের খোঁজ খবর নেন এবং তাদেরকে অভয় দিয়ে তাদের সাথে তিনি আছেন বলে সাহস যোগান।

শিপুল হত্যাকাণ্ড ঘটেছিল ৩ এপ্রিল সকাল ১০টায়। ওইদিন শিপুল সরকার মারা যাওয়ার পর থেকে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। কারণ, শিপুল ছিল তাদের আয় উপার্জনের জন্য একমাত্র ব্যক্তি।

তিনি মারা যাওয়ার পর পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়ে। এ অসহায়ত্বের সুযোগ নিয়ে আসামিরা তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে আতঙ্কে আছে পরিবারটি।

তারাকান্দা থানার মানবিক ওসি ওয়াজেদ আলী বিষয়টি অবহিত হয়ে ও আঁচ করতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার দিক নির্দেশনায় কাজ চলছে। পলাতক আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আপনারা কোন টেনশান করবেন না। চিন্তা করবেন না। আপনাদের পাশে পুলিশ আছে এবং থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *