ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল অটোবাইক মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ টু উচাখিলা  সড়কে পাইকুড়া ই ফেই পলিমার ইন্ডাস্ট্রি লি. এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।  

জানা যায়, উচাখিলা থেকে যাত্রীবাহী অটোবাইকটি ঈশ্বরগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে আসতে থাকা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ ৪জন আহত হলে স্থানীয় লোকজন ৩জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য উচাখিলার সালমা (৬৫), মরিচারচরের বায়জিদ (২৭), ঘাগড়া গোপালপুরের বাবুল (৩৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

মুমূর্ষু সালমার কাছে কোন স্বজন না থাকায় রেফার হওয়ার ৪ ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল কালাম আজাদের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *