উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
“একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই” এই প্রতিপাদ্যের আলোকে ঈশ্বরগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ভোটার সচেতনতা ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের নাগরিক সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ইয়ুথদের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান তুহিন, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক দেলোয়ার হোসেন, ইয়ুথ লিডার জিন্নাত আফরিন জয়া, মোঃ পারভেজ প্রমুখ।
কর্মশালায় কলেজের ৩০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *