হুমায়ুন কবীর
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদি পশুর খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে । উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর আওতায় প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের উন্নয়নে নির্বাচিত খামারিদের মাঝে এ গো-খাদ্য বিতরণ করা হয় ।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রবিবার (২৫ জুলাই) সকালে তালিকাভুক্ত খামারিদেরকে গো-খাদ্য বিতরণ করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল আমিন, সদস্য সচিব হুমায়ুন কবির, সাংগঠনিক আবদুল্লাহ আল নোমান প্রমূখ।
এসময় ৭টি পিজির ২১০ জন খামারিকে ২৫ কেজি গাভীর খাদ্য, ১০ কেজি বাছুরের খাদ্য ও ৪ কেজি ডিসিপি ও ভিটামিন মিনারেলসহ মোট ৩৯ কেজি করে গো- খাদ্য বিতরণ করা হয়।উপকারভোগী খামারীরা বলেন, সরকারের এ ধরণের উদ্যোগ গবাদী পশুর দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *