স্থানীয় প্রতিনিধি

ঈদের দিন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত দুইজন রিকশাচালক রিপন হাবিবুর রহমান (৫২) ও সাদেক মিয়া (৩৫) এর পরিবারের পাশে দাঁড়াতে প্রত‍্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

উল্লেখ্য, ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) ভোরে ময়মনসিংহ নগরীর বিপিন পার্ক ও গোয়াইলকান্দি এলাকায় তিনজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই রিকশাচালক নিহত হন। ঘটনার ৬ ঘন্টার মধ্যে পুলিশ ওই তিন দুর্বৃত্তদের গ্রেফতার করে আদালতে পাঠালে, আসামীরা হত‍্যার কথা স্বীকার করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *