মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী ছিলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৯টায় আদমদীঘি উপজেলা চত্বর থেকে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত¡রে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী, জন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা শহিদ মিনার চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
