ওমর ফারুক আহম্মদ
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সোমবার সকাল ১১ টায় নেত্রকোনার আটপাড়ার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার (সিটি) পাইলট উচ্চ বিদ্যালয়ে ।হযরত মেহাম্মদ (সাঃ) এর জীবন কর্ম, শিক্ষা, এবং ইসলামি শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভাতৃত্ব, মানবধিকার, নারীর মর্যাদা বিষয়ের উপর কুইজ ও কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১:০০ টায় বিদ্যালয়ে এ সকল কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ,সহকারী শিক্ষক মো.সাফায়েত হোসেন সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান সঞ্জু, মৌলানা আবু বক্কর ছিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তাকিম, নাদিরা আক্তার, কামরুন্নাহার, দিলপিয়ারা খানম, সফকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোস্তাক আহম্মেদ ফারাস, আনোয়ার হোসেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *