০৫ মে ২০২৪ খ্রি. সন্ধ্যা ১৯:১৫ ঘটিকায় পাবলিক লাইব্রেরি, রংপুরের হলরুমে ‘অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোজাম্মেল হক, বিশিষ্ট লেখক গবেষক ও সাবেক ট্রেজারার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; আব্দুল ওয়াদুদ সরকার, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রংপুর; তৈয়বুর রহমান বাবু, সহ-সভাপতি, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুর; মোঃ বাসার ইবনে জহুর প্রমুখ সহ অন্যান্য কবি, লেখক ও গবেষক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ রানা, সভাপতি, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন কবি সাহিত্যিকগণ সাধারণ তাদের জীবদ্দশায় স্বীকৃতি পাননা এরজন্য তারা আজন্ম অপেক্ষা করেন। তবে স্বীকৃতি বা সম্মাননা প্রাপ্তির আশায় থাকলে লেখালেখির আনন্দ মিলবে না। নিজের ভালোলাগা থেকে যে লেখা হয়, এতেই শান্তি এবং তিনিই সত্যিকারের লেখক। কবি, কবিতা, সাহিত্য, লেখনী সমাজকে নিরবিচ্ছিন্ন রেখেছে , এগুলো সমাজে না থাকলে মানব সভ্যতা টিকে না। তাই কবিতা বেঁচে থাক, সাহিত্য বেঁচে থাক, সাহিত্য কর্ম বেঁচে থাক নতুবা সভ্যতার মৃত্যু হবে- এই বলে এবং সকলের মঙ্গল কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *