স্থানীয় প্রতিনিধি
Department of Narcotics Control Dnc Feni
০১জুন ২০২৩ খ্রীঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী’র উপপরিচালক জনাব মিজানুর রহমান শরীফ মহোদয়ের নির্দেশনায়, পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে ফেনী মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অতঃপর ০৩ জন আসামীকে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করে মোবাইল কোর্ট এর মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়।
আসামী মোঃ সেলিম (৫৫) এর পরিহিত লুঙ্গির কোচর থেকে ৩০০ গ্রাম গাঁজা, আসামি রাকিব (২১) এর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০০ গ্রাম গাঁজা ও আসামি মোঃ জসিম উদ্দিন (৬০) এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
