ইমরুল আহসান
২৮ মে ২০২৩ খ্রিঃ (রবিবার) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) এর সম্মেলন কক্ষে জনাব হাসিব আজিজ, অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ড, ডিটিএস, সিআইডি’র সভাপতিত্বে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “Aid to Good Investigation Course” এর ১০৬তম ব্যাচের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার, ফরেনসিক ট্রেনিং সেন্টার, সিআইডি, জনাব মোসাঃ সিদ্দিকা বেগম, বিশেষ পুলিশ সুপার, ডিটিএস, সিআইডিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম, এডিশনাল আইজিপি মহোদয় বলেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ন্যায়বিচার নিশ্চিত করণের জন্য তদন্ত তদারকি কর্মকর্তা হিসেবে মামলার খুটিনাটি সকল বিষয় সম্পর্কে জানতে হবে এবং নিজেদেরকে আরো দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।
উক্ত কোর্সটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স। এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২৩ জন কর্মকতা অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণার্থীদের DNA (Deoxyribonucleic Acid) এর নমূনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, CDR বিশ্লেষণ, এজাহারের ভুল-ত্রুটি, ফরেনসিক, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং, আসামীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে এবং কোর্সটি ১৫ কার্য দিবস ব্যাপি পরিচালিত হবে।
