০৭ অক্টোবর জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, টাঙ্গাইল এর আয়োজনে কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আগামী ২৮ অক্টোবর-২০২৩ কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় আগামী ২৮ অক্টোবর-২০২৩ কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির বিষয়ে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের কাজে সফলতা অর্জনের জন্য সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের সাথে সাথে বিট পুলিশিংয়ের সমন্বয়ে কাজ করতে হবে। আগামীতে কমিউনিটি পুলিশিং সদস্যরা পুলিশের সমন্বয়ে ছোট ছোট বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবে। টাঙ্গাইল জেলাকে মাদকমুক্ত করার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির প্রত্যেক সদস্যকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখন থেকেই আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে আরও বেশী গতিশীল করতে সামাজিক দায়িত্ববোধ থেকে দূরে থাকার কারণেই সমাজে বৈপরীত্য বেড়ে চলছে, সমন্বিত প্রয়াসের মাধ্যমেই মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যানজটমুক্ত করতে পুলিশ-জনতা কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। প্রস্তুতিমূলক সভায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ সফল করার লক্ষে কমিটির সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, সভাপতি, কমিউনিটি পুলিশিং, টাঙ্গাইল জেলা।

উক্ত সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, টাঙ্গাইল এর সকল পর্যায়ের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *