০৬ অক্টোবর জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল ও কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার বলেন, টাঙ্গাইল পুলিশের সকল সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রদানে সর্বদা ব্যস্ত থাকে। তাদের মানসিক ক্লান্তি ও পরিশ্রম দূর করার জন্য আজকে পুলিশ সদস্যদের ও তাদের পরিবারে সদস্যবৃন্দের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের সংগীতশিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান, দলীয় নৃত্য পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানে আয়েশা আক্তার, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, টাঙ্গাইল ও সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল এবং জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোসবৃন্দ উপস্থিত ছিলেন।
