পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে ব্যাপক গণসংযোগ চালাচ্ছে স্থানীয় রাজাকার পরিবারের সন্তান।
ঘটনাটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের।
আসন্ন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ইতিমধ্যে উপজেলা ছাত্রলীগ বরাবর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র মারফত জানা যায়, স্থানীয় পাক পন্থি ৭১ এর রাজাকারের নাতিও সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে।
উল্লেখ্য ড.নাজমুল হকের পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নামক বইটিতে পরিশিষ্ট-৩ ও ১৪৫ নম্বর পৃষ্ঠায় একাধিক পাক সহযোগী ও রাজাকারের নাম উল্লেখ আছে যার মধ্যে মাছির উদ্দিন, হামিদার রহমান বসুনীয়া, আব্দুল হালিম বসুনীয়া, হানিফ মাস্টার, রহমান কমান্ডার সহ প্রমুখ। স্থানীয় পাক সহযোগী-রাজাকার আব্দুল হালিম বসুনীয়ার পরিবার সমাজে প্রভাবশালী হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, সংখ্যালঘু ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, রাজাকার মাছির উদ্দিনের নেতৃত্বে টেপ্রীগঞ্জের স্থানীয় রাজাকার হামিদার রহমান বসুনীয়া ও আব্দুল হালিম বসুনীয়া ব্যাপক অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্ষণ সহ প্রাণহানির মত ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত ছিলো।
ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ মারফত জানা যায়, রাজাকার আব্দুল হালিম বসুনীয়ার ছেলে দিল কাউসার বসুনীয়ার সন্তান অর্থাৎ রাজাকারের নাতি নাফিউল ইসলাম বসুনীয়া ওরফে লিখন ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে।
বর্তমানে সভাপতি পদ পেতে মরিয়া হয়ে উঠছে এবং ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত।
এতে টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশীরা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা বলেন, যে ৭১ এর কুখ্যাত রাজাকার পরিবারের সন্তানেরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ ছাত্রলীগের মত বৃহত সংগঠনে আসে তাহলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও মহান মুক্তিযুদ্ধের অবমাননা হবে। আমরা চাই টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আবির্ভাব হউক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন এমপি ও (বোদা-দেবীগঞ্জ) এর ভবিষ্যৎ কর্ণধার ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ তথা জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আসন্ন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ্য, ত্যাগী ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের নিয়ে সুসংগঠিত একটি কমিটি আসবে বলে আমরা আশাবাদী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *