সজীব আল হাসান
ময়মনসিংহ নগরে টানা বৃষ্টিতে বেশির ভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং অনেক এলাকায় বাড়িতেও পানি উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরের বাসিন্দারা। জরুরি প্রয়োজন ছাড়া আজ শুক্রবার ছুটির দিনে মানুষ খুব একটা বাইরে বের হচ্ছে না।
ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে শুরু হওয়া বৃষ্টি আজ ভোর পর্যন্ত একটানা চলে। এর মধ্যে গতকাল বিকেল চারটা থেকে শুরু হওয়া ভারী বর্ষণ চলে রাতভর। আজ সকাল ৭টার পর থেকে বৃষ্টি কমে এসেছে। তবে আকাশে ঘন মেঘ রয়েছে।
আজ সকাল ৯টায় ময়মনসিংহ নগরের আকুয়া এলাকার ফিরোজ লাইব্রেরি মোড় এলাকায় দেখা যায়, সড়কে রিকশা ও অটোরিকশা চলছে না। টানা বৃষ্টির কারনে নিচু এলাকার বাড়িঘরেও পানি উঠেছে।
সকালে জানা যায়, নগরের আকুয়া, নওমহল, চরপাড়া, ভাটিকাশর এলাকার ছোট ছোট সব সড়কে পানি জমে আছে। ঐইসকল সব এলাকার অনেক বাড়ির নিচতলায় পানি উঠেছে। এতে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *