মোঃ ইমরুল আহসান

আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এই প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, শেরপুর আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।
সভায় শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজন সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *